মোঃআনজার শাহ
বরুড়া উপজেলার নতুন গলির মাথা থেকে দক্ষিণ পাশে ফলের দোকান বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি।
এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করার জন্য সংশ্লিষ্ট ইজারাদারকেও নির্দেশ দিয়েছেন তিনি। উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে বাজারের শৃঙ্খলা ফিরে আসবে এবং ব্যবসায়ীরাও নির্দিষ্ট স্থানে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ফলের দোকান স্থানান্তরের পাশাপাশি তরকারি বাজার ও ধান বাজারও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন তাঁরা।