মো. সাইদুল ইসলাম:
উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আন্তজেলা ট্রাক কভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাইপাইলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন—হাজী আসকর আলী দেওয়ান, হাজী নুরুল ইসলাম, হাজী দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান (টরিক) ও মো. আবুল মুন্সি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, কমিটির সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ও দিকনির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. খোকন মন্ডল, ডা. মো. আসাদুল হক দুলাল, ব্যারিস্টার তৈয়াবা আক্তার, মো. কামরুল ইসলাম, মো. নূর ইসলাম (বিপ্লব), মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ কমিটির সম্মানিত সকল উপদেষ্টা মণ্ডলী। অনুষ্ঠানে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও বক্তারা চালক-শ্রমিকদের অধিকার সংরক্ষণ, মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং শ্রমিকদের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ অতিথি আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি হাজী দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান (টরিক) তাঁর বক্তব্যে চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবির বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপদেষ্টা কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও শ্রমিকবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।
কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুলসংখ্যক ট্রাক, কভার্ডভ্যান ও মিনি ট্রাক চালক এবং শ্রমিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কার্যকরী সভাপতি মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সম্পাদক মো. আবু জুয়েলসহ কমিটির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।