Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১ মাদকসেবী গ্রেপ্তার, সিদ্ধিরগঞ্জে আটক ১১ - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১ মাদকসেবী গ্রেপ্তার, সিদ্ধিরগঞ্জে আটক ১১

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এবং ৩ নম্বর ওয়ার্ডের বটতলা মোড়, আদর্শনগর খেলার মাঠ, নিমাইকাশারী বাজার ও বাঘমারা বাজার এলাকায় সাঁড়াশি তল্লাশি চালানো হয়। এ সময় ওইসব এলাকা থেকে ১১ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জ জেলার অন্যান্য থানা এলাকায়ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আরও ৬০ জনকে গ্রেপ্তার করা হলে জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ৭১ জনে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *