বিএমপির চার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে রামদা, চাইনিজ কুড়াল, ইয়াবা ও গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল:

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে একটি দেশীয় লোহার তৈরি রামদা, একটি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল, ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলায় ৪ জন, অন্যান্য আইনে ২ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৬ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে বিএমপির চার থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে সর্বমোট ২০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও বিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *