মোঃ আব্দুল গফুর সিকদার:
আজ বৃহস্পতিবার সকালে BRAC-এর উদ্যোগে মনপুরা উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের আওতায় উপজেলার ১০০টি পরিবারের মধ্যে মোট ৩,০০০ হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ (ওসি)। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল মালেক জমাদার (RM), বিশ্বজিৎ (RM), মোঃ শাহিন (BDU), মোঃ হাফেজ (BDU) এবং মোঃ আহাদুল (AAM)।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর স্বাবলম্বিতা বৃদ্ধি এবং তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করাই কর্মসূচির মূল লক্ষ্য।
BRAC-এর স্থানীয় কর্মকর্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে BRAC নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা BRAC-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।