লামা তথ্য অফিসে উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিনকে ফুলেল অভ্যর্থনা

স্টাফ রিপোর্টার:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহিলা ও সমন্বয় শাখার উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন এক দাপ্তরিক সফরে লামা তথ্য অফিসে আগমন করেছেন। তাঁর এই আগমন উপলক্ষে লামা তথ্য অফিসের পক্ষ থেকে তাঁকে উষ্ণ ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

অফিসে পৌঁছালে লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল-এর নেতৃত্বে উপপরিচালক মহোদয়াকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধায়ক মো. সফিকুল ইসলাম, প্রধান সহকারী (চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম শাহ এবং লামা তথ্য অফিসের কর্মচারীবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে উপপরিচালক মহোদয়া কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিশেষ করে নারী ও শিশুদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রচার কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *