সড়ক দুর্ঘটনা অকালে চলেগেলেন বাপ্পারাজ মল্লিক

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী :

বাইকের কারনে কতমানুষের জীবন অকালে ঝরে যাচ্ছে, আমরা কেউ হিসাব রাখিনি। গত ১৪ জানুয়ারী নিজ কর্মস্হল থেকে বাপ্পারাজ মল্লিক (৪০)অন্যান্য দিনেরমত বাড়ি যাচ্ছিলেন,সাথে ছিলো সোনামনিদের আবদারের জীনিস (বিভিন্ন নাস্তা) কিন্তু কেউ কি জানতো? তাঁর আর বাড়ি ফেরা হবেনা। দ্রুত গতি সম্পন্ন চট্টগ্রামগামী হানিফ চেয়ারকোচে ধাক্কায় গুরুতর আহত পড়ে যায়।পথচারীরা এবং স্হানীয় মানুষের সহযোগীতায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ১৫ জানুয়ারী ঢাকা নিয়ে যাওয়া পথে তিনি মৃত্যু মুখে ঢলে পড়লেন। আজ তাঁর বাচ্চা দুটি এতিম হয়েগেল। এ দায়ভার কার?

বাপ্পারাজ মল্লিক ছিলো একজন সৎ, নিষ্ঠাবান একেএস ডায়াগনস্টিক সেন্টার, চকরিয়া শাখার অত্যন্ত দক্ষ একজন কর্মি।

সে বোয়ালখালী দী এভারগ্রীন ডায়গোষ্টিক সেন্টারের ব্যবস্হাপনা পরিচালক সাগর মল্লিকের মেয়র জামাই। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে সহ বহুগুনগ্রাহী রেখে যান।

তাঁর অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেন ডা: দীপেন বৈদ্য, ডা: সুবল দাশ, সরোজ চৌধুরী,ও সকল কর্মকর্তা এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,
অর্থসম্পাদক ডা: প্রভাস চক্রবর্ত্তীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *