Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সানারপাড়ে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে লিঙ্গচ্ছেদের অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সানারপাড়ে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে লিঙ্গচ্ছেদের অভিযোগ, স্ত্রী গ্রেপ্তার

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে পারিবারিক কলহের জেরে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত ও লিঙ্গচ্ছেদের অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে সানারপাড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নারীর নাম মোছা. সাবিকুনাহার মীম (২৮)। আহত স্বামী মো. জহিরুল ইসলাম (৩২) বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছরের দাম্পত্য জীবনে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মীম ধারালো ছুরি দিয়ে জহিরুলের পেট ও হাতে উপর্যুপরি আঘাত করেন। পরে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জহিরুলের লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করা হয়েছে। জহিরুলের চিৎকার শুনে প্রতিবেশী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আহত জহিরুলের বোন শাহনাজ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত স্ত্রী সাবিকুনাহার মীমকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জ থানায় এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *