সাভার ইউএনওর সঙ্গে আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের শুভেচ্ছা ও মতবিনিময়

মোঃ সাইদুল ইসলাম:

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সম্প্রতি ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. জিল্লুর রহমান টরিক ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজুর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আশুলিয়া অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সংক্ষিপ্ত দোয়া ও কল্যাণমূলক আলোচনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *