সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: মাদক ও চুরির মামলায় ১২ জন আটক

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) দিনভর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনকে মাদকসহ, দুজনকে চুরির মামলায়, দুজনকে ওয়ারেন্ট মূলে এবং চারজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসহ গ্রেপ্তারকৃতরা হলেন: সুমিলপাড়া বিহারী কলোনির নাদিম (২৯), নিমাইকাশারী এলাকার পাখির আলী (৪০), আমতলা জালকুড়ির সাজ্জাদ আহাম্মেদ আলী (২২) এবং এনায়েতনগরের মোঃ কাউসার হোসেন হৃদয় (৩০)।

অন্যান্য মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন: মিজমিজি পশ্চিমপাড়ার আল-মইন হাসান ওরফে মাহিন (২৫), চিটাগাং রোড রসূলবাগ এলাকার মোঃ নুরুদ্দিন (৪০), তালতলা জালকুড়ির আশিক সাউদ (১৯), শিমরাইল এলাকার মোঃ নিজাম (৩০), নড়াইল জেলার নড়াগাতি থানার (বর্তমানে সোনারগাঁয়ে বসবাসরত) মোঃ মুন্না শেখ (২৬), কদমতলী পশ্চিমপাড়ার মোঃ তানভীর (২৬), হিরন আহাম্মেদ রবিউল (২৫) এবং মোঃ নাঈম (২০)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এক বার্তায় জানান, “মাদকসহ যেকোনো অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *