মনিরুল ইসলাম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আরও ৬ আসামিকে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবারও বিভিন্ন মামলায় গ্রেপ্তার আরও ৬ আসামিকে আদালতে পাঠানো হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নরসিংদী জেলার মাধবদী থানার মৈষাদী এলাকার আমজাদ মোল্লার ছেলে সোহেল মোল্লা (২৪), আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার জারাকান্দি এলাকার রূপ মিয়ার ছেলে জমির আলী, দুপ্তারা ইউনিয়নের পাল্লা কার্তিকপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে মো. সুফিয়ান (৪৮), হাইজাদী ইউনিয়নের বল্লভদী এলাকার আজগর হোসেনের ছেলে রিফাত মিয়া (২৬) এবং ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী কাজীপাড়ার এমদাদ কাজীর স্ত্রী মোসা. শিউলী (৩৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রিফাত মিয়াকে একটি সুইচ সিস্টেমের ছোঁড়া অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোসা. শিউলীকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।