আনুষ্ঠানিকভাবে পিপিএম (সেবা) পদক গ্রহণ করলেন কক্সবাজারের পুলিশ সুপার

মোহাম্মদ হোসেন সুমন:

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক গ্রহণ করেছেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান (পিপিএম)। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর উপস্থিতিতে কক্সবাজার জেলার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে পিপিএম (সেবা) পদক গ্রহণ করেন।

পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও জননিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে। পদকপ্রাপ্তির ঘটনায় কক্সবাজার জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও সীমান্তবর্তী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পর্যটকদের নিরাপত্তা, মাদক ও অপরাধ দমনসহ জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের পিপিএম (সেবা) পদকপ্রাপ্তি সেই দায়িত্ব পালনে তাঁর পেশাগত অবদানের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *