কালীগঞ্জে তরুণ প্রজন্মের সাথে ফজলুল হক মিলনের মতবিনিময়

খসরু মৃধা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়ীয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন আসনের তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ‘তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ স্লোগান সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কালীগঞ্জ রাজা রাজেন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষাণ সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা আক্তার, কালীগঞ্জ বিডি ক্লিন সমন্বয়ক আশিক রহমান (সৈকত), কালীগঞ্জ মহিলা উদ্যোক্তা ফারজানা আক্তার পলি, ঢাকা বিভাগের এমফিল গবেষক মুফতী আব্দুল্লাহ আল মামুন, গ্রামীণফোন এক্সিকিউটিভ অফিসার সোহান মোল্লা, কালীগঞ্জ বাজারের তরুণ ব্যবসায়ী সাব্বীর আহমেদ, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের প্রভাষক নুশরাত জাহান (মুনা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী রিহান, জুলাই যোদ্ধা রানা সরকার, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মাহফুজা বিন সুশমিতা প্রমুখ।

প্রধান অতিথি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন বলেন, অতীতে আমার এবং আমার পরিবারের ওপর হামলা-মামলাসহ সবকিছুই আমি সাধারণ ক্ষমা করে দিয়েছি। কারণ ক্ষমা মহত্ত্বের লক্ষণ। আমি নির্বাচিত হলে কালীগঞ্জে সবাই মুক্তভাবে বিচরণ করতে পারবে। কালীগঞ্জের শান্তি, পরিবেশের উন্নয়ন, চিকিৎসা সেবা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে কালীগঞ্জকে একটি আধুনিক কালীগঞ্জ হিসেবে গড়ে তুলব। আমি কালীগঞ্জকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করতে চাই। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষে সুন্দর বাংলাদেশ এবং সুন্দর কালীগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে আমাকে কাজ করার সুযোগ দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লুৎফর রহমান, মনতাজ উদ্দিন মাস্টার, সালাহ উদ্দিন আহমেদ, মনির উদ্দিন পাঠান (মিঠু), গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), উপজেলা যুবদলের আহ্বায়ক আলী নুর হাসান, সদস্য সচিব হাসানুর রহমান (জুয়েল), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম (সুমন), সদস্য সচিব জুবায়ের আহমেদ, ডাক্তার হোসনে মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *