ঢাকার ধোলাইপাড় থেকে মাদ্রাসাছাত্র সাব্বির নিখোঁজ, দুশ্চিন্তায় বাবা-মা

ইমন হাওলাদার:

রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মো. সাব্বির (১৪)। সে পূর্ব ধোলাইপাড় দিপ্টি গল্লি এলাকার বাসিন্দা।

নিখোঁজ সাব্বিরের পিতা মো. সাকিল মোল্লা এবং মাতা বকুলি বেগম। পরিবার সূত্রে জানা যায়, সাব্বির স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সম্প্রতি সে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাব্বিরের মা বকুলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“তিন বছর আগেও আমার ছেলে পালিয়ে গিয়েছিল। তখন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর রাজশাহী থেকে তাকে খুঁজে পাই। বাসায় আনার পর আবার পড়াশোনা শুরু করেছিল। কিন্তু এবারও সে পালিয়ে গেছে। আমরা খুব দুশ্চিন্তায় আছি। সবাইকে অনুরোধ, কেউ যদি আমার ছেলের সন্ধান পান, দয়া করে জানাবেন।”

নিখোঁজ সাব্বিরের সন্ধান পেলে তার বাবার মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৯৫৯-৬৪৩৫৪৭

পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *