গণশিক্ষার আলো ছড়িয়ে দিতে কক্সবাজারে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, নিরক্ষরতার অন্ধকার দূর করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে জ্ঞানের নতুন দুয়ার উন্মোচনের প্রত্যয়ে কক্সবাজারে এসেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম।

বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় বরণ করে নেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক, ফিল্ড অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় কর্মকর্তাদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও কর্মক্ষেত্রের প্রতি দায়িত্ববোধের এক সুন্দর প্রতিফলন দেখা যায়।

জানা গেছে, ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনের সফরে তিনি কক্সবাজার জেলার বিভিন্ন গণশিক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শনকালে গণশিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদানের পরিবেশ এবং মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করবেন।

গণশিক্ষা কার্যক্রম শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের আত্মবিশ্বাস, সচেতনতা ও জীবনমান উন্নয়নেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এ কার্যক্রমের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, অতিরিক্ত সচিবের এ পরিদর্শন মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত করবে। পাশাপাশি গণশিক্ষা কেন্দ্রগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার যে প্রত্যয়, তা বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠাই হতে পারে সাফল্যের অন্যতম ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *