চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান

কামরুল ইসলাম:

চকবাজার থানা এলাকায় সাহসী ও চৌকস ক্যাডেট পুলিশ কর্মকর্তা ওসি মোঃ মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে সঙ্গে ছিলেন এসআই মনোয়ার হোসেন, এসআই গিয়াস উদ্দিন, এসআই মফিজ উদ্দিন, এসআই সাইফ উদ্দিন শাওন, এএসআই হুমায়ূন কবির, এএসআই জাকির হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।

০২/১০/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে দায়রা মামলা-১৬৭/২৭ ও চান্দগাঁও থানার মামলা নং-৩০(১০)১৭-এর ০৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ বোরহান, ০২। চকবাজার থানার মামলা নং-১১(৭)২৫-এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ মহসিন এবং ০৩। পাঃ জারী ১২৭/২৪ (সদরঘাট)-এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলী চৌধুরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *