চব্বিশের ৫ই আগষ্টের আহত ও নিহত শহীদের কাছে আমি দায়বদ্ধ: চাঁদপুর জেলা প্রশাসক

মোসাদ্দেক হোসেন জুয়েল:

শাহরাস্তি উপজেলায় সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার এবং জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান মতবিনিময় করেন।

৬ জানুয়ারি (মঙ্গলবার) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

তিনি বলেন, ইতিহাসের শ্রেষ্ঠ ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন কাজ করছে। চব্বিশের ৫ই আগস্ট হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়ে প্রমাণ করেছে, আগামীর বাংলাদেশে অন্যায়, অপরাধ, অনিয়ম, দুর্নীতি ও রাতের ভোটের স্থান থাকবে না।

জেলা প্রশাসক আরও বলেন, একটি উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম তখনই সফল হবে, যখন তা জনগণের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক সেবার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

জেলা প্রশাসন সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ থাকবে। তিনি সকলকে গঠনমূলক মতামত ও সহযোগিতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও তিনি দেশের জন্য একাত্তর ও চব্বিশের ৫ই আগস্ট যারা জীবন দিয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন।

বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, চাঁদপুর জেলায় মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না এবং মাদকের তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

এ পর্যন্ত ২০০ কিশোর গ্যাং গ্রেপ্তার হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সকল অপরাধ পুলিশ একা রোধ করতে পারবে না; ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ অপরাধ থেকে বিরত থাকতে পারে। সাধারণ জনগণ পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করলে অপরাধ আরও কমবে।

জেলা প্রশাসকের পরামর্শে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির, ব্যবসায়ীদের পক্ষ থেকে আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুর রহিম, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মুক্তিযুদ্ধাদের পক্ষে হুমায়ুন কবির, বিএনপির পক্ষ থেকে আয়েত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামের পক্ষ থেকে মোস্তফা কামাল, এনসিপির পক্ষ থেকে আমান উল্লাহ পাটওয়ারী, মসজিদের খতিবদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক মাওঃ কামাল উদ্দীন আব্বাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আব্দুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আক্তার হোসেন শিহাব ও শাহাদাৎ হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর পক্ষ থেকে মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষে বাদশা ফয়সাল, শেখ বেলায়েত হোসেন, আলমগীর তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশন (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম, পৌর জামায়াতে ইসলামের আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, মেহের ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *