চাঁদপুর মতলব উত্তরে স্বপন শীলের শুভ বিবাহ

আবদুল আউয়াল:

গত ৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাত বারোটায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহাসিক ডেঙ্গুর ভিটি গ্রামের মৃত রণিগোপাল শীলের ছেলে স্বপন শীল ও চাঁদপুরের মতলব উত্তর পাঠান বাজার শ্যামনগর গ্রামের পিতা মধুচন্দ্রনের মেয়ে চৈতি রাণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বপন শীল।

এদিকে কনে পক্ষের পক্ষ থেকে ঢোল ও বাদ্যযন্ত্রের মাধ্যমে মঙ্গল প্রদীপ, ধান ও দুর্গা দিয়ে কনের মা জামাতাকে বরণ করেন। সেই সঙ্গে দুধ ও মিষ্টি খাওয়ানো হয়। এরপর বর ও কন্যা পক্ষের সকলের উপস্থিতিতে বর ও কনে একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করেন। পরে বর-কনে একে অপরের সঙ্গে মালা বিনিময় করেন এবং জীবনসঙ্গী হিসেবে একে অপরকে মেনে নেন। বর স্বপন শীল অগ্নিকে সাক্ষী রেখে মাঙ্গলিক মন্ত্র পাঠের মাধ্যমে বর-কনেকে বিবাহ মণ্ডপের চারপাশে সাত পাক ঘোরান। শেষে বর-কনের কপালে সিঁদুর লেপনের মাধ্যমে বাঙালি বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এদিকে শীতকে উপেক্ষা করে অতিথিরা বিয়েবাড়ির নিমন্ত্রণে অংশ নিতে আসেন। পোলাও, রুই মাছ, মাংস, স্পেশাল ডাল, নিরামিষ ও মিষ্টান্ন খেয়ে তৃপ্ত হয়ে অতিথিরা বাড়ি ফিরে যান। বাঙালি বিয়ের ভোজ এমনই এক চিত্তাকর্ষক বিষয় যে হিন্দু হোক বা ব্রাহ্মণ—খাওয়া-দাওয়ার নিত্যনতুন আয়োজনে এটি যেন এক মিলনমেলায় পরিণত হয়। কনের বাড়িতে পুরো গ্রামটাই এক উৎসবের আখড়ায় রূপ নেয়। অতিথিরা নাচ-গানের মাধ্যমে আনন্দ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *