ঝালকাঠিতে নবগঠিত যুব রেডক্রিসেন্ট কমিটির শুভেচ্ছা বিনিময়

আমির হোসেন:

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফাতহা ইসলাম সাফি, উপ-যুব প্রধান-১ হাফিজা আক্তার, উপ-যুব প্রধান-২ বাহাউদ্দীনসহ যুব ইউনিটের বিভিন্ন ডিপার্টমেন্ট প্রধান ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহাদাৎ হোসেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করাই রেডক্রিসেন্টের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার আদর্শ ধারণ করে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের সহায়তা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *