ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ড. জিয়াউদ্দিন হায়দারকে শুভেচ্ছা

অমির হোসেন:

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) ডা. জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ১ মে শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি কুমারপট্টিস্থ ডা. জিয়াউদ্দিন হায়দারের বাসভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এ সময় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাকে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন। এ সময় তাকে সংবর্ধনা দিতে শত শত লোক ভিড় জমায়।

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মেহেদী হাসান, নির্বাহী সদস্য সরদার সাফায়েত হোসেন, সৈয়দ রুবেল, সদস্য আজিজুর রহমান বশির প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *