চকরিয়া জমজম ট্রমা সেন্টারের উদ্যোগে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের কর্মশালা সম্পন্ন

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়ায় জমজম ট্রমা সেন্টারের উদ্যোগে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী দ্বিতীয় ধাপের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় জমজম হাসপাতালের মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।

হাসপাতালের পরিচালক মো. কামাল হোসাইনের সভাপতিত্বে এবং পরিচালক জিএম রুকুন উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবদুল করিম। কর্মশালায় মূল আলোচনা উপস্থাপন করেন হাসপাতালের ভাইস-চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

এতে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ফয়জুর রহমান, অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. অনিক সরকার পলাশ, অর্থোপেডিকস সার্জন ডা. মো. বাবর আলী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাসিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. হেনরিয়েটা গোমেজ এবং চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. এরফান উল্লাহ রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন, পরিচালক ফখরুল আনামসহ চকরিয়া পল্লী চিকিৎসক সমিতির সভাপতি খাইরুল আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা বলেন, চকরিয়াসহ দেশের প্রান্তিক অঞ্চলে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জমজম ট্রমা সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *