ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আগামীকাল

ঢাকা প্রতিনিধি:

ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন আগামীকাল শনিবার (১৬ মে) সন্ধ্যার পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন। এই সভাটি অনুষ্ঠিত হবে জুরাইনের আমির টাওয়ারে অবস্থিত তাঁর কার্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের কার্যালয় থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, আসন্ন এই মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন কার্যক্রম, চলমান সমস্যা, নাগরিক সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

এছাড়াও স্থানীয় সাংবাদিকদের মতামত, পরামর্শ ও বিভিন্ন সমস্যা তুলে ধরার সুযোগ থাকবে বলে জানা গেছে। এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক সূত্র জানায়।

জানা গেছে, সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন নিয়মিতভাবে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। আসন্ন এই মতবিনিময় সভাকেও তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

সভায় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে সকল আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *