দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক কাইয়ুম

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ ফজলে রাব্বি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আব্দুল কাইয়ুম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে মধ্যরাতে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি ২ হাজার ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার আলী হোসেন পেয়েছেন ১ হাজার ৫৯৬ ভোট।

সহ-সভাপতি পদে দুজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন এনামুল হক ও মোঃ আফজাল আলী। এনামুল হক ২ হাজার ১৬৪ ভোট এবং মোঃ আফজাল আলী ১ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল কাইয়ুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাদাকাত হোসেন বাপ্পি ২ হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খোকন পেয়েছেন ১ হাজার ১৩৫ ভোট।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মিলন হাওলাদার ১ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান মিজান পেয়েছেন ৯০৭ ভোট।

অর্থ সম্পাদক পদে ২ হাজার ৪২০ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন সাবেক তিনবারের অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াহিদ মুরাদ পেয়েছেন ১ হাজার ৪৯১ ভোট।

সড়ক সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন ১ হাজার ৯৯ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুমন পেয়েছেন ৮৭০ ভোট।

সহ-সড়ক সম্পাদক পদে মোঃ ফারুক আহম্মেদ ১ হাজার ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুলতান আলী পেয়েছেন ৮০৭ ভোট।

সমাজকল্যাণ সম্পাদক পদে সর্বোচ্চ ২ হাজার ৮৪৩ ভোট পেয়ে মোঃ সম্রাট পুনর্নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুমন পেয়েছেন ৮৭৫ ভোট।

দপ্তর সম্পাদক পদে খন্দকার আফাজ উদ্দিন ১ হাজার ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রহিদুল ইসলাম রেজু পেয়েছেন ৮২৮ ভোট।

প্রচার সম্পাদক পদে মোঃ জনি ২ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরমান হোসেন মিলন পেয়েছেন ৮৫৫ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ জহুরুল ইসলাম ১ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ লিটন পেয়েছেন ৮০৯ ভোট।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাতজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মোঃ মাহামুদুল হাসান রাজু ১ হাজার ৪৭২ ভোট, মোঃ নুর আলম শেখ আকালু ১ হাজার ৫৮৬ ভোট, মোঃ খুরশেদুল ইসলাম জনি ১ হাজার ৩২৮ ভোট, মোঃ রিন্টু ১ হাজার ১৮৫ ভোট, মোঃ মুন্না ১ হাজার ৩৩৭ ভোট, মোঃ শাহজাহান ১ হাজার ৩৮৩ ভোট এবং মোঃ পারভেজ ইসলাম ১ হাজার ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ভোট গণনা শেষে মধ্যরাতে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *