Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
দিল্লিতে পার্লামেন্ট অভিমুখে সিজেপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ - দৈনিক স্বাধীন সংবাদ

দিল্লিতে পার্লামেন্ট অভিমুখে সিজেপির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়ে। সোমবার (২০ জুলাই) সকালে জন্তর মন্তর এলাকা থেকে কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ চালায়। তবে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এনআইআইটি)-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন করছে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন পরিবেশ ও জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ সোনাম ওয়াংচুক

অনুমতি না পেয়েও কর্মসূচি

সোমবার জন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছিল সিজেপি। তবে এ কর্মসূচির জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চাইলেও তা মেলেনি। এরপরও অনুমতি ছাড়াই পদযাত্রা করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

পদযাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পরই পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয় এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

নিরাপত্তায় ৫ হাজার পুলিশ ও সিআরপিএফ

পদযাত্রা ঘিরে রোববার থেকেই রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন করা হয় প্রায় ৫ হাজার পুলিশ সদস্য, তাদের সহায়তায় রাখা হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। পাশাপাশি প্রস্তুত রাখা হয় জলকামান

একই সঙ্গে রাজধানীতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করে প্রশাসন। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, জন্তর মন্তরের নির্ধারিত বিক্ষোভস্থল ছাড়া অন্য কোথাও জমায়েত বা মিছিল করা যাবে না।

প্রশাসনের উচ্চপর্যায় থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ কারণে দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেন।

হাসপাতালে সোনাম ওয়াংচুক

এদিকে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশনরত সোনাম ওয়াংচুক বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের লাঠিচার্জের ঘটনায় এখন পর্যন্ত কোনো গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: এএনআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *