Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বিশ্বকাপ ফাইনাল দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনায় দুজনের মৃত্যু - দৈনিক স্বাধীন সংবাদ

বিশ্বকাপ ফাইনাল দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনায় দুজনের মৃত্যু

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের দিনে ম্যাচ চলাকালে তীব্র উত্তেজনার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা এসএএমই (SAME) এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচ ঘিরে অতিরিক্ত মানসিক চাপ ও উত্তেজনার সময় একাধিক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন।

জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, নিহতদের বয়স যথাক্রমে ৬৭৮৮ বছর

অফিসিয়াল তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বুয়েন্স আইরেসের মন্টসেরাট এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মধ্যবর্তী একটি বাসা থেকে ৬৭ বছর বয়সী এক ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চিকিৎসক দল। সেখানে তাকে দীর্ঘ সময় কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

অন্যদিকে, ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তি বিকেল ৫টা ৩৯ মিনিটে একই ধরনের উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে সিপিআর দেওয়ার পর তাকে ডুরান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ ঘণ্টারও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

আরও একজন আইসিইউতে

বুয়েন্স আইরেস স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ম্যাচ চলাকালে বিকেল ৬টা ২২ মিনিটে ৭২ বছর বয়সী আরেক ব্যক্তিকে তীব্র বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ম্যাচ শেষে ওবেলিস্কে বিশৃঙ্খলা

এদিকে ফাইনাল শেষে বুয়েন্স আইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে লাখো সমর্থকের ভিড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, লাভালে৯ দে হুলিও (৯ জুলাই) অ্যাভিনিউয়ের সংযোগস্থলে প্রায় চার মিটার উঁচু থেকে পড়ে গিয়ে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বাঁ পা ভেঙে যায়।

এ ছাড়া অতিরিক্ত মদ্যপান, মারামারি এবং উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ঘটনায় অনেকের মুখমণ্ডল, নাক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশজুড়ে শোক, হতাশা ও উত্তেজনার আবহের মধ্যেই এসব ঘটনা ঘটে।

সূত্র: টিওয়াইসি স্পোর্টস, ইনফোবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *