Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নওগাঁয় আড়াই লাখ টাকার মাদকসহ সাংবাদিকের স্ত্রী আটক, স্বামী পলাতক - দৈনিক স্বাধীন সংবাদ

নওগাঁয় আড়াই লাখ টাকার মাদকসহ সাংবাদিকের স্ত্রী আটক, স্বামী পলাতক

আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় এক কথিত সাংবাদিকের স্ত্রীকে আটক করা হলেও অভিযানের বিষয়টি টের পেয়ে তার স্বামী শাহীন আলম (৩৮) পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভোরে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহীন আলমের বাড়িতে অভিযান চালায়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা এসব আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা।

অভিযানের বিষয়টি টের পেয়ে শাহীন আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শাহীন আলম দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, শাহীন আলম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের হিলি স্থলবন্দর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

সম্প্রতি ইউপি সদস্য লাইজু মিয়া, স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন, পলাশ মিয়াসহ কয়েকজন তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে ধরেন বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনী এ অভিযান চালিয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় পলাতক শাহীন আলম ও আটক উম্মে হাবিবাকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আলামতসহ আটক উম্মে হাবিবাকে পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রমও চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *