“নতুন পথে যাত্রা শুরু”—জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের ঘোষণা দিলেন মাহমুদা মিতু

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার: 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু তার জীবনের নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুভূতির কথা তুলে ধরেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জীবনের এই নতুন যাত্রায় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার জন্য অভিভাবকের মতো পাশে ছিলেন। শুরু থেকে তাকে পথনির্দেশনা দেওয়া, বিভিন্ন বিষয়ে পরিচিত করে তোলা—সবকিছুই তাকে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, এই নতুন দায়িত্ব তাকে আরও দায়িত্বশীল হয়ে ওঠার প্রেরণা দিয়েছে। নিজের অবস্থান থেকে দেশের জন্য কিছু করার প্রত্যয়ও আরও দৃঢ় হয়েছে।

মাহমুদা মিতু আরও জানান, জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। তাদের দোয়া ও সহযোগিতাই তাকে সামনে এগিয়ে যেতে সাহস দিচ্ছে।

ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *