নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ভিটাবাড়ি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্রাহ্মন্দী স্কয়ার প্রকল্প উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ব্রাহ্মন্দী স্কয়ার প্রাঙ্গণে ভিটাবাড়ি ডেভেলপমেন্ট লিমিটেড এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
মাওলানা ইসমাইল হোসেন নূরপুরীর সভাপতিত্বে ও এম. ওবায়েদুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ভিটাবাড়ি ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবুল কালাম আজাদ, গবেষক ও লেখক নাজমুল ইসলাম, স্বপ্ন নীড় প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এবং নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ প্রমুখ।
আলোচনা শেষে ভিটাবাড়ি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্রাহ্মন্দী স্কয়ারের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন।