Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপা বেগম (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়। অভিযানকালে রায়পুর উলুকান্দী এলাকার মোস্তফা (৪৮) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে রুপা বেগমের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুপা বেগম রায়পুর উলুকান্দী এলাকার আবুল কালামের মেয়ে এবং তার স্বামী আল আমিন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *