মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততা, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা পুলিশ নিজ নিজ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জ সদর থানা:
বিশেষ অভিযান পরিচালনাকালে ৫০ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনে ৪ জনসহ মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা:
বিশেষ অভিযান পরিচালনাকালে ১০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা:
বিশেষ অভিযান পরিচালনাকালে ১২ জন মাদকসেবী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনে ২ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা:
বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনে ৩ জনসহ সর্বমোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা:
বিশেষ অভিযান পরিচালনাকালে ৩ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন ও অন্যান্য আইনে ১ জনসহ সর্বমোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানা:
বিশেষ অভিযান পরিচালনাকালে ৭ জন মাদকসেবী, মাদক মামলায় ১ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন এবং অন্যান্য আইনে ৪ জনসহ সর্বমোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি):
ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন এবং অন্যান্য আইনে ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৯ জনসহ সর্বমোট ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।