নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৪

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর, ডাকাতসহ বিভিন্ন মামলার মোট ১৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, আটজন মাদকসেবী, নিয়মিত মামলায় দুজন এবং ওয়ারেন্টভুক্ত দুজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, ২১০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, ২৮ জন মাদকসেবী, একজন চোর, ওয়ারেন্টভুক্ত পাঁচজন, নিয়মিত মামলায় দুজন এবং অন্যান্য আইনে তিনজনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১৮ জন মাদকসেবী, দুজন ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত তিনজনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানার অভিযানে ২২ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত চারজনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন, পাঁচ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, ছয়জন ডাকাত, ওয়ারেন্টভুক্ত চারজন এবং নিয়মিত মামলায় দুজনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ী, আটজন মাদকসেবী এবং নিয়মিত মামলায় পাঁচজনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আড়াইহাজার থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য ও একজন ডাকাতসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আটজন, মাদক ব্যবসায়ী ছয়জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী দুজন, চোর একজন, ডাকাত সাতজন, ওয়ারেন্টভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে তিনজনসহ মোট ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *