নারায়ণগঞ্জ–৩ আসনের সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রার্থী মান্নানের পক্ষে নির্বাচনী প্রচারণা করলেন দেলোয়ার হোসেন খোকন

সূর্য আহমেদ মিঠুন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ আসন (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জনাব মো. আজহারুল ইসলাম মান্নানের পক্ষে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ছাত্রদল সভাপতি জনাব মো. দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে উত্তরপাড়া এলাকায় এবং মুসলিম নগর ও মদিনা বাগ এলাকায় এ প্রচারণা অনুষ্ঠিত হয়।

নাসিক ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে সিদ্ধিরগঞ্জ থানার সাবেক ছাত্রদল সভাপতি জনাব মো. দেলোয়ার হোসেন খোকন গণমাধ্যমকে বলেন, “আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তাঁর মনোনীত নারায়ণগঞ্জ–৩ আসনের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষে জয়যুক্ত করার জন্য আমরা তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এবং চালিয়ে যাব, ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের নারায়ণগঞ্জ–৩ আসনে ধানের শীষ প্রতীকে মান্নান ভাই (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) জনগণের বিপুল ভোটে জয়লাভ করবেন, ইনশাআল্লাহ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তু, তাঁতীদল নেতা রাজ্জাক, বিএনপি নেতা কামাল, সাইফুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *