পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশ জমা রাষ্ট্রীয় কোষাগারে

নিজস্ব প্রতিবেদক:

পল্লী সঞ্চয় ব্যাংকের ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর ও ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে লভ্যাংশের চেক তুলে দেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *