Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

খসরু মৃধা : গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় টহল ডিউটি চলাকালে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে পূবাইল থানাধীন চামুড্ডা বাজার সংলগ্ন নৈবাড়ীগামী সড়কে কাজলের চায়ের দোকানের পাশের বেঞ্চ থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মিলন মাঝি (২১), মো. ইয়ামিন ইসলাম (১৯) এবং অপূর্ব চক্রবর্তী (১৯)। তাদের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদসহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগ রয়েছে।
অভিযানকালে তাদের ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ পূবাইল থানায় নিয়ে আসা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *