খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ভাদুন মাইজগাও টেক এলাকায় ছামেদ আলী দেওয়ান জামে মসজিদের শুভ উদ্বোধন এর আয়োজন করা হয়।
রবিবার ১১ই জানুয়ারি ২০২৬ ইং পূবাইল মেট্রো থানার অন্তর্গত ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন দেওয়ান এর সভাপতিত্বে এবং পূবাইল থানা যুবদলের ০১ নং যুগ্ন আহবায়ক সোহরাব হোসেন সরকার এর সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ আলমগীর হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা ভূইয়া,
মোতওয়াল্লী মোহাম্মাদ শামীম হোসেন, দেওয়ান, কোষাধ্যক্ষ মোঃ ওয়াসিম দেওয়ান, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ সুলতানুল ইসলাম (বাবু)।
মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন শেখ শহিদুল ইসলাম, দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা।