স্টাফ রিপোর্টার:
ক্রীড়াচর্চাকে উৎসাহিত করতে ও সামাজিক মেলবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিটে বরিশাল পুলিশ লাইন্স মাঠে ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডির এই জমকালো ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। উক্ত আয়োজনে বরিশালের সর্বস্তরের সংবাদকর্মীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের মতে, ক্রীড়াচর্চা যুবসমাজকে সঠিক পথে রাখার পাশাপাশি পরিবারে স্থিতিশীলতা ও ভরসা ফিরিয়ে আনে। ঐতিহ্যবাহী কাবাডি খেলার এই আয়োজন স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।