বাংলাদেশিদের ভিসা সহায়তায় ঢাকায় রোমানিয়ার মিশন

নিজস্ব প্রতিবেদক:

উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়ায় সহায়তা দিতে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল।

আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা এ সেবা দেবে।

শুক্রবার (২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনটি প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুযোগ দেবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।

দূতাবাস আরও জানিয়েছে, মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বিভ্রান্তি এড়াতে কেবল অফিসিয়াল ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে।

যেসব আবেদনকারী ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের সময় ভিসার আবেদন জমা দিতে পারবেন না।

আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন ভালোভাবে যাচাই করার পাশাপাশি নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে রোমানিয়া দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *