বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগটি নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি নতুন দিক নির্দেশ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ মশিউর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা ডা. মুজিবুর রহমান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চানমারি এলাকায় শাহজালাল ক্লিনিকে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা পল্লী চিকিৎসকদের দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের মানবিক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। এছাড়া বক্তারা পল্লী চিকিৎসকদের আহ্বান জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় প্রতিদিন তাদের অবদান অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পল্লী চিকিৎসকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনটির মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের সহায়তা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাংলাদেশ পল্লী চিকিৎসক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ্ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ পল্লী চিকিৎসক মুহাঃ মুক্তির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, ঔষধ তত্ত্বাবধায়ক নারায়ণগঞ্জ জেলা মো. সাইফুল মাহমুদ, সরকারি অধ্যাপক ৩০০ শয্যা হাসপাতাল নারায়ণগঞ্জ জেলা ডা. আমিরুল মূলক, অর্থোপেডিক সার্জন ডা. সালেহ হক, এনেস্থেশিয়া সার্জন ডা. বয়েজ উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মাঈনউদ্দিন রিগার এবং এম. ডি. মেডিকেল হাসপাতালের ডা. মো. খালেদ হায়দার।

আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন ফতুল্লা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. রাফিউল হাকিম মহিউদ্দিন, সিটি লাইফ হাসপাতালের চেয়ারম্যান মোঃ কবির হোসেন, এম. ডি. মুন ডায়াগনস্টিক সেন্টারের মোঃ রাকিব হোসেন, মা চক্ষু হাসপাতালের চেয়ারম্যান আলমগীর হোসেন, মেডিহোপ হাসপাতালের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সেলিনা মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান মো. আলীনূর শরীফ শামীম, জি. এম. মেডিনোভা সার্জিসেসের মো. হেমায়েত হোসেন হিমেল, মেডিস্টার হাসপাতালের চেয়ারম্যান মোসাঃ মরিয়ম আক্তার এবং আল-মক্কা হাসপাতালের এম. ডি. মোসাঃ রাবেয়া আক্তার মিতু।

অনুষ্ঠানের শেষ ভাগে বক্তারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আশ্বাস দেন যে, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা কার্যালয় স্বাস্থ্যসেবায় নতুন উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এই কার্যালয় নারায়ণগঞ্জের গ্রামীণ ও শহুরে এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখবে এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *