প্রভাস চক্রবর্ত্তী:
বোয়ালখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–৮ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী মাঠ না ছাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সর্বস্তরের জনসাধারণ এ কর্মসূচিতে অংশ নেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ‘বোয়ালখালী সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
মিছিলে নেতৃত্ব দেন মো. নাজিম উদ্দীন রেজা, মোস্তাক আহমদ, আজিজুল হক, নাসির উদ্দিন, মো. শামসুদ্দীন, তাসলিমা জিন্নাত, শামীম আকতার চৌধুরী, ফাহমিদা আরেফিন ইলা, তাসলিমা সুলতানা, মিনু আকতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে তারা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন। কোনো ভয়ভীতি, বাধা বা ষড়যন্ত্র তাদের এই ন্যায্য আন্দোলন থেকে সরাতে পারবে না।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম–৮ আসনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। ডা. আবু নাছের সেই আদর্শ নেতৃত্বের প্রতীক। এ কারণেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁর সমর্থনে রাজপথে নেমে এসেছে।
সমাবেশ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার অব্যাহত রাখা এবং ভোটের দিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিটি শেষ হয়।