মোঃ আব্দুল গফুর সিকদার:
অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগী সংস্থার ঋণ কার্যক্রমে সম্পৃক্ত নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জন্য ছানি অপারেশন কার্যক্রমের মাধ্যমে পিকে এসএফ, অরবিস ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আজ ২৭ এপ্রিল ২০২৬ সকালে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে সকাল ৭.৩০ মিনিটে কামাল উদ্দিন—সিনিয়র সহ-সভাপতি, মনপুরা উপজেলা বিএনপি’র শুভ উদ্বোধনে হাজিরহাট ইউনিয়নে শত শত লোকের উপস্থিতিতে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে কামাল উদ্দিন বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন ইতিমধ্যে কলাতলী ইউনিয়নে ১১৪ জনের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করেছে, তারা সকলেই সুস্থ রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মনপুরা উপজেলায় সাড়া পড়েছে। দরিদ্র মানুষের স্বার্থে যে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে তার নাম কোস্ট ফাউন্ডেশন। এখানকার সহকর্মীদের সততা ও নিষ্ঠার মাধ্যমে দিন দিন সংস্থাটি এগিয়ে চলছে। এখানকার নির্বাহী পরিচালক রেজা ভাইয়ের ভিশনারি চিন্তা ও একদল নিষ্ঠাবান ও দক্ষ সহকর্মীদের মাধ্যমে দরিদ্র মানুষের পরিবারভিত্তিক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন হচ্ছে প্রতিটি উপকূলীয় জনগণের পরিবারে।
সংস্থার সৈয়দ আমিনুল হক, পরিচালক বলেন, এর ফলে প্রায় ৯ লক্ষ বার হাজার টাকার পরিবারভিত্তিক আর্থিকভাবে চোখের ছানি অপারেশনের মাধ্যমে উপকৃত হয়েছে। পরিবারগুলোর আয় বেড়েছে, পরিবারগুলোর দুশ্চিন্তা কমেছে। পরিবারসমূহের সংস্থার প্রতি আস্থা বেড়েছে।
উক্ত বিনামূল্যে চক্ষু শিবিরে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের কাউন্সেলর মাসুম বিল্লাহ, স্টাফ নার্স নাইম, সাইমুন, কোস্ট ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী মোঃ ফজলুল হক, শাখা ব্যবস্থাপক ফয়েজ উল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা আবদুল সালাম, স্থানীয় সংবাদকর্মী মহিবুল্লাহ ইলিয়াছ (সভাপতি, মনপুরা উপজেলা রিপোর্টার্স ইউনিটি) ও মোঃ আব্দুল গফুর সিকদারসহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রোমান দাস উপস্থিত ছিলেন।
অদ্যদিন ২১০ জন সেবা গ্রহণকারীর মধ্যে ৫৬ জনকে স্থানীয় ভিশন সেন্টার নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য প্রেরণ করা হয়েছে।