চকরিয়ায় জমজম ট্রমা সেন্টারে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়ায় জমজম ট্রমা সেন্টারের উদ্যোগে দেশের প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে চকরিয়া জমজম হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল—সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা। এতে বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ ফয়জুর রহমান (প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন), ডা. হেরিয়েট গোমেজ (নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ), ডা. অনিক সরকার পলাশ (অর্থোপেডিকস ও সার্জন) এবং ডা. মোঃ বাবর আলী (অভিজ্ঞ অর্থোপেডিকস সার্জন)। তারা প্রান্তিক পর্যায়ের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, রোগ নির্ণয় পদ্ধতির আধুনিকায়ন এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান করতে তারা বদ্ধপরিকর।

বক্তারা বলেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মশালা চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজনটি ছিল সুসংগঠিত ও অংশগ্রহণমূলক, যা উপস্থিতদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *