স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, যাত্রাবাড়ী থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে হাজী মো. ইব্রাহিম খলিল সভাপতি এবং মো. বাবুল মিয়া (সওদাগর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতারা যাত্রাবাড়ী থানার প্রতিটি ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম জোরদার, মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের আদর্শ প্রচার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াছিন খান। সহ-সভাপতি পদে রয়েছেন মো. আবু কালাম, মো. দুলু (দেলোয়ার), নূর হোসেন মিয়া, মো. ইয়াচিনুর রহমান (মুকুল), মো. আলমগীর মোল্লা, কাজী মনিরুল ইসলাম সিপন এবং মো. খোরশেদ আলম।
সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া (সওদাগর)-এর সঙ্গে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রবি আলম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইমরান হওলাদার, মো. আনাজ হাওলাদার, মো. ইয়াকুব সিকদার, মো. ফারুক মিয়া ও মো. আলি আজম রাজু। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবু জাহিদ, মো. সুমন, মো. সিরাজ উদ্দিন ও মো. আবুল কালাম।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শরিফুল ইসলামকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. হাফেজুর রহমান, মো. শাহিন ও মো. সুমন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. মাসুদ রানা। সহ-কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো. মনিরুল ইসলাম ও মো. মনির হোসেন।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবুল হোসেন এবং সহ-দপ্তর সম্পাদক মো. লিপু রহমান। প্রচার সম্পাদক করা হয়েছে মো. নুরুউদ্দিন বাঘাকে এবং সহ-প্রচার সম্পাদক মো. আক্তারুজ্জামানকে।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মো. জালাল ভূঁইয়া এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জালাল হোসেন। আইন বিষয়ক সম্পাদক মো. তোফায়েল হোসেন (মেজর) এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন।
মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম নজরুল ইসলাম এবং সহ-সম্পাদক মো. দিপু ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মিরানুজ্জামান মিজান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক কাজী আতাউল্লাহ।
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. মমিন আলী বেপারীকে এবং সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবুল কালামকে। শ্রম বিষয়ক সম্পাদক মো. জলিল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক জাকির হোসেন। ত্রাণ বিষয়ক সম্পাদক মো. লিটন শেখ এবং সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মো. খোকন ঢালী।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মারুফ হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুস সালাম। ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. কাওছার আহাম্মেদ এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুর রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, যাত্রাবাড়ী থানার মৎস্যজীবীদের ন্যায্য অধিকার আদায়, তাদের জীবনমান উন্নয়ন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়ন এবং দলের সকল সাংগঠনিক কর্মসূচি সফল করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যাত্রাবাড়ী থানা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং মৎস্যজীবী সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।