রাজউকের মোবাইল কোর্ট অভিযান: ঢাকার দুই এলাকায় অবৈধ নির্মাণ রোধে কঠোর পদক্ষেপ

 

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ সোমবার ঢাকার দুটি গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। অবৈধ নির্মাণ ও ইমারত বিধিমালা লঙ্ঘন রোধে পরিচালিত এই অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

গতকাল  সকাল ১০টায় সাবজোন-৫/২-এর আওতাধীন কলাতিয়া, শ্যামলাপুর ও ওয়াসপুরসহ পার্শ্ববর্তী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. সবুজ হাসান।

অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন —

অথরাইজড অফিসার:জনাব মো. রকিবুল হাসান

সহকারী অথরাইজড অফিসার:জনাব কাওছার আহমেদ এবং জনাব আব্দুল্লাহ আল নোমান

প্রধান ইমারত পরিদর্শক:*জনাব আবু শামস রাকিব উদ্দিন এবং জনাব সজল মজুমদার

ইমারত পরিদর্শক: জনাব মো. রাজু আহামেদ

একই দিন সকাল ৯টায় যাত্রাবাড়ী মৌজায় সাবজোন-৬/১-এর আওতাধীন এলাকায় পৃথক আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এই অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান।

অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন,

অথরাইজড অফিসার:জনাব আব্দুল্লাহ আল মামুন

সহকারী অথরাইজড অফিসার:জনাব তন্ময় দেবনাথ এবং জনাব মো. মেহেদী হাসান

প্রধান ইমারত পরিদর্শক:জনাব মো. সেলিম বকাউল এবং জনাব মো. ফজলুল হক

ইমারত পরিদর্শক: জনাব মো. শামীম রেজা এবং জনাব মো. আসিফুর রহমান

রাজউক সূত্র জানায়, রাজধানীতে ক্রমবর্ধমান অবৈধ নির্মাণ, অননুমোদিত ভবন সম্প্রসারণ এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হচ্ছে। নগর পরিকল্পনা ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে রাজউক এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করে আসছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযান রাজধানীর অপরিকল্পিত নির্মাণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নাগরিকদের মধ্যে আইন মানার প্রবণতা বৃদ্ধি পাবে।

রাজউক কর্তৃপক্ষ সকল নাগরিককে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে এবং যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *