আবু সায়েদ:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ মে ২০২৬ (রোববার) রাতে রায়পুর থানার এসআই (নিরস্ত্র) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব সোনাপুর দর্জিবাড়ি এলাকার মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. সৈকত হোসেন ওরফে বিজয় (৩০)। তিনি মৃত আবু তাহেরের ছেলে। তার বাড়ি রায়পুর উপজেলার রাখালিয়া পাটোয়ারীবাড়ি এলাকায়।
এ ঘটনায় রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে রায়পুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।