স্টাফ রিপোর্টার:
বান্দরবানের লামা উপজেলায় সরকারি সফরের অংশ হিসেবে নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। আজ সোমবার (১১ মে ২০২৬) তিনি বিদ্যালয়টির সার্বিক শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শনে যান।

বিদ্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহেদ ছরোয়ার, সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মঈন উদ্দিন এবং উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ কুমার মহাজন।
এরপর প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার মান যাচাই করেন।
পরিদর্শন শেষে তিনি উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাহেদ ছরোয়ারের উপস্থিতিতে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় বসেন।
সভায় লামা উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়ন, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও অবকাঠামোগত সমস্যা দূরীকরণ এবং শিক্ষার মানোন্নয়নে স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।