এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে ধানের শীষ প্রতীকের ভোট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সকল এলাকা জুড়ে।
আজ ২৬ জানুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় ২ নং হিংঙ্গুলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বিএনপির সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকটি সাবেক সেনা সদস্য ও যুবদল নেতা মাইনুল আলমের সার্বিক তত্ত্বাবধানে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জননন্দিত নেতা দিদারুল আলম মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং হিংঙ্গুলি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, আহ্বায়ক ছালে আহাম্মদ, যুবদলের আহ্বায়ক আলমগীর মিজী, যুবদলের সদস্য সচিব মমিন, যুবদল সদস্য আবুল বশর, শিক্ষক হুমায়ুন মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধানের শীষ প্রতীক সমর্থকরা।
স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে মাইনুল আলমের তত্ত্বাবধানে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক সম্পন্ন করা হয়।