Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা - দৈনিক স্বাধীন সংবাদ

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

কামরুল ইসলাম:

১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পেয়ে পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

উক্ত ‘ওপেন হাউজ ডে’-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

এ ছাড়া কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জায়েদ নুর, ডবলমুরিং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিনুর, ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতিকুর রহমান, আকবর শাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান, চকবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মামুন, সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একরামুল হক এবং চান্দগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিনসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *