সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৬ আসামি গ্রেপ্তার

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলা, সামারি ট্রায়াল, সিআর ওয়ারেন্ট ও দস্যুতা মামলার মোট ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি ৫ জন, সামারি ট্রায়ালের আসামি ৯ জন, সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন এবং দস্যুতা মামলার আসামি ১ জন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহ আলম (৫০), আব্দুল্লাহ আল মামুন (৩০), মো. সুজন আহম্মেদ (৩২), মো. শফিকুল ইসলাম এবং মো. শাহিন (৩৬)। পুলিশের দেওয়া তথ্যমতে, তাঁদের মধ্যে কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

সামারি ট্রায়াল মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাতুল (২৫), মো. রতন মিয়া (২০), মো. ফরহাদ মোল্লা (৩০), মো. লিমন মিয়া (২০), নাজমুল ইসলাম ইমন (২৫), মো. রাতুল (২৪), মো. ইসমাইল, মো. সুজন (২৮) ও মো. ওমর ফারুক (১৯)।

এ ছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাকায়েত উল্লাহ এবং দস্যুতা মামলার আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *