সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৮ জন গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক, চুরি, ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় মোট ১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, রবিবার (১০ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকসহ ৬ জন, চুরির মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *