মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩/০৫/২০২৬ দিবাগত রাত ০১.১৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডস্থ শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দশতলা বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আসামি—
১। রিফাত হোসেন রতন (৩২), পিতা- আব্দুল মান্নান (প্রকাশ হান্নান হাওলাদার, প্রকাশ বিল্পব), মাতা- রহিমা বেগম, সাং- ইলিয়েটগঞ্জ স্কুলের পাশে, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা; বর্তমান ঠিকানা- কুতুবখালী বউ বাজার, চান্দের বাড়ী, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।
২। মো. সাজ্জাদুর রহমান (২৭), পিতা- মো. মজিবুর রহমান, মাতা- লাইলী বেগম, স্থায়ী ঠিকানা- রাজপাড়া, ডাকঘর- বেতমোর নতুনহাট, থানা- মঠবাড়ীয়া, জেলা- পিরোজপুর; বর্তমান ঠিকানা- কুতুবখালী বউ বাজার, চান্দের বাড়ী, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।
তাদের হেফাজত থেকে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।